| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারেক রহমানের সংবর্ধনা: রূপগঞ্জে ৬ বিশাল এলইডি ডিসপ্লে

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৫, ২০২৫ ইং | ০৩:৪৩:৫১:পূর্বাহ্ন  |  ৯৫৮৬৮২ বার পঠিত
তারেক রহমানের সংবর্ধনা: রূপগঞ্জে ৬ বিশাল এলইডি ডিসপ্লে

রিপোর্টার্স২৪ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করতে রাজধানী ও আশপাশের এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশেষ করে ৩০০ ফিটের রূপগঞ্জ অংশে স্থাপন করা হয়েছে ৬টি বিশাল এলইডি ডিসপ্লে।

দলীয় নেতারা জানিয়েছেন, প্রধান মঞ্চের ভিড়ের কারণে অনেক কর্মী সরাসরি মঞ্চে যেতে পারবে না। সেই সুবিধার্থে এলইডি ডিসপ্লের মাধ্যমে রাস্তায় দাঁড়িয়ে থাকলেও নেতার বক্তব্য দেখা ও শোনা সম্ভব হবে। সারাদেশ থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিতি নিশ্চিত করেছে।

বগুড়ার শাহজাহানপুরের সাংগঠনিক নেতা মোহাম্মদ হারিস উদ্দিন হারেজ বলেন, কাল সকালে যারা আসবেন, তারা দূর থেকেও নেতার বক্তব্য শুনতে পারবেন। এটি সময়োপযোগী ব্যবস্থা।

বিএনপি নেতা বিল্লাল হোসেন ও তৃণমূল কর্মী আব্দুল মজিদ জানান, আজকের ৩০০ ফিট এলাকা অতীতের সব উপস্থিতির রেকর্ড ভাঙার সম্ভাবনা রাখে। জেলা-উপজেলা থেকে আসা বাস, ট্রাক ও মাইক্রোবাসের জন্য বিশাল পার্কিং ও অবস্থানের ব্যবস্থা করা হয়েছে।

দলের দাবি, তারেক রহমানের প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪