| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে সদরঘাটে বুথ স্থাপন

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৫, ২০২৫ ইং | ০৬:৩০:২৯:পূর্বাহ্ন  |  ৯৫৯১৫৮ বার পঠিত
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে সদরঘাটে বুথ স্থাপন

স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীর সদরঘাট টার্মিনাল উৎসবে মুখরিত। দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে লঞ্চযোগে আসা হাজার হাজার নেতাকর্মীকে স্বাগত জানানোর জন্য সদরঘাট ও আশপাশের এলাকায় বিশেষ অভ্যর্থনা বুথ স্থাপন করেছে বিএনপি।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোরে এসব বুথ ও অভ্যর্থনা কেন্দ্র পরিদর্শন করেন দলটির কেন্দ্রীয় নেতা ও ঢাকা-৬ আসনের এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সরেজমিনে দেখা যায়, সদরঘাট টার্মিনালের প্রতিটি প্রবেশপথ, পন্টুন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের আশপাশে ছোট ছোট বুথ তৈরি করা হয়েছে। এসব বুথ থেকে আগত নেতাকর্মীদের জন্য পানি, শুকনো খাবার এবং প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিত করা হচ্ছে। এছাড়া, সদরঘাট থেকে বিমানবন্দর অভিমুখে যাওয়ার জন্য স্বেচ্ছাসেবকরা পথনির্দেশনা দিয়ে সহায়তা করছেন।

ভোর ৫টার দিকে সদরঘাটে এসে নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন ইশরাক হোসেন। তিনি বলেন, দক্ষিণবঙ্গের তৃণমূলের নেতাকর্মীরা আমাদের প্রাণ। দীর্ঘ ১৭ বছর তারা নেতার ফেরার অপেক্ষায় ছিলেন। আজ সেই মাহেন্দ্রক্ষণ। তারা যেন নির্বিঘ্নে ও নিরাপদে বিমানবন্দরে পৌঁছাতে পারেন, সেই জন্যই এই অভ্যর্থনা কেন্দ্র তৈরি করা হয়েছে। আমরা সবাই মিলে নেতাকে বরণ করতে প্রস্তুত।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪