| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারেক রহমান বক্তব্য রাখছেন

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৫, ২০২৫ ইং | ১৫:৫০:০১:অপরাহ্ন  |  ৯৫৭৪০৪ বার পঠিত
তারেক রহমান  বক্তব্য রাখছেন
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: লাল–সবুজ রঙের গাড়িবহর নিয়ে রাজধানীর জুলাই ৩৬ সমাবেশস্থলে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৭ বছরেরও বেশি সময়ের নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের সংবর্ধনা গ্রহণে রাজধানীর পূর্বাচলের ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে’ অনুষ্ঠানস্থলে পৌঁছেছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে তিনি অনুষ্ঠানের মঞ্চে ওঠেন। এসময় তারেক রহমান হাত নেড়ে নেতা-কর্মীসহ লাখো জনতার অভিবাদন গ্রহণ করেন। মঞ্চে উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ শীর্ষ নেতারা।

এর  আগে   দুপুর ২টার দিকে বিমানবন্দর থেকে রওনা হওয়া তারেক রহমানের গাড়িবহর জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে প্রবেশ করে। এ সময় বাসের ভেতর থেকে দাঁড়িয়ে তিনি দুই হাত নেড়ে রাস্তার দুপাশে অবস্থান করা নেতাকর্মীদের শুভেচ্ছা জানান। তাঁর উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

এর আগে বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তারেক রহমানকে বহনকারী বিমান। বিমানবন্দরে পৌঁছালে তাঁকে ফুলের মালা দিয়ে বরণ করেন তাঁর শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু। পারিবারিক শুভেচ্ছা বিনিময়ের পর বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।

এরপর পরিবারকে বিদায় জানিয়ে লাল–সবুজ রঙে সজ্জিত বিশেষ গাড়িতে ওঠেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যৌথবাহিনীর নিরাপত্তায় তাঁর গাড়িবহর ৩০০ ফিট সড়কের দিকে অগ্রসর হয়। পথে পথে দলীয় নেতাকর্মীরা স্লোগান ও করতালির মাধ্যমে তাঁকে অভ্যর্থনা জানান।

এর আগে সকালে তারেক রহমান, তাঁর স্ত্রী ও কন্যাকে বহনকারী বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে যাত্রাবিরতির পর তিনি ঢাকায় পৌঁছান।

উল্লেখ্য, তত্ত্বাবধায়ক সরকারের ওয়ান-ইলেভেন পরবর্তী রাজনৈতিক অস্থিরতার সময়ে দেশ ছাড়েন তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার পথে বাংলাদেশের আকাশে প্রবেশ করেই তিনি তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, ‘দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে!’

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪