| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডিসেম্বরের আগেই জাতীয় নির্বাচন সম্ভব: তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: মে ২৯, ২০২৫ ইং | ১৩:৫৬:০৮:অপরাহ্ন  |  ১৭১৬৩০৭ বার পঠিত
ডিসেম্বরের আগেই জাতীয় নির্বাচন সম্ভব: তারেক রহমান
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার : জনগণের আকাক্সক্ষাকে সম্মান করে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী ডিসেম্বরের আগেই জাতীয় নির্বাচন দেওয়া সম্ভব। আমরা মনে করি প্রস্তাবিত সংস্কার শেষ করে, যদি তাদের ইনটেশন সঠিক থাকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবেন।

বৃহস্পতিবার (২৯ মে) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৪তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অর্থনৈতিক কর্মকাণ্ড অনিশ্চিত হয়ে পড়েছে জানিয়ে তারেক রহমান বলেন, এই সরকার ১০ মাসেও জাতীয় নির্বাচনের তারিখ দেয়নি। ফলে রাষ্ট্র ও রাজনীতিতে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। দেশে কাক্সিক্ষত বিনিয়োগ হচ্ছে না। ব্যাবসায়িক সংগঠনগুলো বলছে, শত শত কলকারখানা বন্ধ হয়ে গেছে। বন্ধের উপক্রম এমন অনেক। তারা সরকারে কাছে তা তুলের ধরার সুযোগ পাচ্ছে না।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের জনগণের সঙ্গে যোগাযোগ নেই। জনগণের সঙ্গে সারাসরি যোগাযোগ ছাড়া প্রশাসন ও ফাইল দিয়ে সব সমস্যার সমাধান যদি করা যেত, তবে রাজনীতির প্রয়োজন হতো না।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪