| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকার বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’ বায়ুদূষণে তৃতীয় অবস্থানে

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৬, ২০২৫ ইং | ১০:০৬:১০:পূর্বাহ্ন  |  ৩৫১৩০৭ বার পঠিত
ঢাকার বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’ বায়ুদূষণে তৃতীয় অবস্থানে

রিপোর্টার্স২৪ ডেস্ক: বায়ুদূষণের ভয়াবহ চিত্রে আবারও বিশ্বের শীর্ষ দূষিত শহরগুলোর তালিকায় উঠে এসেছে রাজধানী ঢাকা। বিশ্বের ১২৭টি দেশের শহরের মধ্যে শুক্রবার ঢাকার অবস্থান তৃতীয়। আজ ঢাকার বাতাসকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টা ১৩ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুগুণমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার প্রকাশিত তথ্য অনুযায়ী, ভারতের দিল্লি তালিকার শীর্ষে রয়েছে। শহরটির এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) স্কোর ৩৪২, যা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত। একই মানদণ্ডে পাকিস্তানের লাহোর ৩৩৭ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে, সেখানকার বাতাসও দুর্যোগপূর্ণ পর্যায়ে রয়েছে।

এই তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ঢাকার বায়ুগুণমান সূচক স্কোর ২৪৮। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, এই স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’ স্তরের মধ্যে পড়ে। এমন পরিস্থিতিতে শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টে ভোগা ব্যক্তিদের জন্য বাইরে চলাচল মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে কাতারের রাজধানী দোহা, যার স্কোর ২৩০। এই শহরের বাতাসও আজ খুব অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়েছে। একই স্কোরে ভারতের কলকাতা উঠে এসেছে পঞ্চম অবস্থানে।

আইকিউএয়ারের নির্ধারিত মানদণ্ড অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোর হলে বায়ুর মান ভালো হিসেবে ধরা হয়। ৫১ থেকে ১০০ স্কোর মাঝারি বা সহনীয় পর্যায়ের মধ্যে পড়ে। ১০১ থেকে ১৫০ স্কোর হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য বায়ু অস্বাস্থ্যকর বলে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০ পর্যন্ত হলে তা অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০ স্কোরকে খুবই অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়। ৩০১-এর বেশি হলে বায়ুর মান দুর্যোগপূর্ণ পর্যায়ে পৌঁছায়।

বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার বায়ুদূষণের এই অবস্থা দীর্ঘস্থায়ী হলে জনস্বাস্থ্যে এর নেতিবাচক প্রভাব আরও বাড়বে। তাই অপ্রয়োজনে বাইরে বের না হওয়া এবং সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪