| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সমাবেশে নোংরা হওয়া ৩০০ ফিট এলাকা পরিস্কার করলো বিএনপি

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৬, ২০২৫ ইং | ১৪:৩৩:২৯:অপরাহ্ন  |  ৩১৪২১৬ বার পঠিত
সমাবেশে নোংরা হওয়া ৩০০ ফিট এলাকা পরিস্কার করলো বিএনপি

রিপোর্টার্স২৪ ডেস্ক : রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট বিমানবন্দর সড়ক ও এর সংলগ্ন এলাকায় জমে থাকা বর্জ্য-আবর্জনা পরিস্কার করলো বিএনপি। এর আগে গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর)  দীর্ঘ ১৭ বছর পর দেশে প্রত্যাবর্তন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পূর্বাচলের ৩০০ ফুট এলাকায় যাওয়ার পথে তাকে এক নজর দেখতে রাস্তার দুপাশে ভিড় করেন লাখো নেতাকর্মী। বিমানবন্দর থেকে সংবর্ধনা মঞ্চ পর্যন্ত প্রায় সাড়ে ছয় কিলোমিটারের এই যাত্রাপথ ছিল নেতাকর্মীদের ভিড়। পরে পূর্বাচলে আয়োজিত গণসংবর্ধনায় বক্তব্য দেন তারেক রহমান।

সমাবেশ শেষে এই পরিচ্ছন্ন এলাকাটি নোংরা আবর্জনায় ভরে ওঠে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালচনা হওয়ার পর এলাকাটি পরিস্কার করার ঘোষণা দেয় বিএনপি। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই কর্মসূচির কথা জানানো হয়েছে।

দলের ফেসবুক পোস্টে জানানো হয়, তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে আয়োজিত এই অভূতপূর্ব জনসমাবেশের ফলে এক্সপ্রেসওয়ে ও বিমানবন্দর এলাকায় যে বর্জ্য সৃষ্টি হয়েছে, জনস্বার্থ বিবেচনায় তা দ্রুত সরিয়ে ফেলা হবে। আজ (শুক্রবার) সকাল থেকেই পরিচ্ছন্নতা কর্মীরা মাঠে নামবেন।

এরপর শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে রাজধানীর পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট) বিমানবন্দর সড়ক ও এর সংলগ্ন এলাকায় জমে থাকা বর্জ্য-আবর্জনা সরাতে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করে বিএনপি। পাশাপাশি সমাবেশের কারণে ক্ষতিগ্রস্ত গাছ আবার লাগানো হবে বলেও জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

আমিনুল হক বলেন, ‘আমাদের নেতাকর্মীদের পাশাপাশি প্রায় ৩৫০ জন শ্রমিক বর্জ্য অপসারণের জন্য নিয়োগ করা হয়েছে। আজ সারাদিন এসব বর্জ্য অপসারণ করা হবে।


রিপোর্টার্স২৪/সাইফ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪