সিনিয়র রিপোর্টার: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে রাজধানীর গুলশানের বাসভবন থেকে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বেলা ৩টার কিছু আগে গুলশানের বাসভবন থেকে গাড়িবহর নিয়ে বের হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন।
কবর জিয়ারত শেষে তারেক রহমান সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) স্বদেশে প্রত্যাবর্তন করেন তারেক রহমান। এদিন রাজধানীর পূর্বাচলের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে বিএনপির উদ্যোগে তাকে সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে তারেক রহমান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে যান। পরে তিনি গুলশানের বাসভবনে অবস্থান নেন।
রিপোর্টার্স২৪/এসসি