| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অগ্রযাত্রা রুখতে ষড়যন্ত্রের চেষ্টা চলছে: মিয়া গোলাম পরওয়ার

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৬, ২০২৫ ইং | ১৬:২২:২৫:অপরাহ্ন  |  ৯৫২৫২৫ বার পঠিত
অগ্রযাত্রা রুখতে ষড়যন্ত্রের চেষ্টা চলছে: মিয়া গোলাম পরওয়ার
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স ২৪ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আমাদের অগ্রযাত্রাকে রুখতে ষড়যন্ত্র দেখতে পাচ্ছি। তিনি বলেন, এখন সময় জাতিকে ঐক্যবদ্ধ করে সামনে এগোবার, কিন্তু বিভিন্ন চক্রান্ত আমাদের পথরোধ করতে চাচ্ছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন-২০২৫ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, একটা কালো যুগ আমাদের পেছনে, একটি নতুন সম্ভাবনা আমাদের সামনে। জাতিকে ঐক্যবদ্ধ করে আমাদের সামনে এগোতে হবে। ঠিক সেই সময় আমরা আবার একটি চক্রান্ত, একটি ষড়যন্ত্র দেখতে পাচ্ছি আমাদের অগ্রযাত্রাকে রুখতে।

তিনি বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে যে বিপ্লব ও সংগ্রামে বাংলাদেশের রাজনীতির পরিবর্তন হলো, আমরা এই জাতি একটি মানবিক বাংলাদেশ দেখার অপেক্ষায় আছি। এই সংগ্রামে ইসলামী ছাত্রশিবির ছিল দুঃসাহসী, নির্ভীক বিজয়ী বীর। বহু আত্মত্যাগ ও শাহাদাতের বিনিময়ে আজ আমরা এখানে পৌঁছেছি।

পরওয়ার আরও উল্লেখ করেন, ইসলামী ছাত্রশিবির এবং ইসলামী জনতার সংগ্রামকে ঠেকাতে সন্ত্রাস দিয়ে যখন তারা ব্যর্থ হয়েছে, তখন মিথ্যাচার ও অপপ্রচারের নানা পদ্ধতি ব্যবহার করছে। কিন্তু জাতি কখনো বিভ্রান্ত হবে না। ইসলামী ছাত্রশিবিরকে সন্ত্রাস দিয়ে স্তব্ধ করা সম্ভব নয়।

তিনি বলেন, রাজনীতির ইতিহাসে দেখা যায়, কোনো আদর্শবাদী আন্দোলনকে প্রতিপক্ষ নৈতিকতা বা যুক্তি দিয়ে মোকাবিলা করতে ব্যর্থ হলে তারা মিথ্যাচার ও অপপ্রচারের পথ বেছে নেয়। তারা ইসলামী ছাত্রশিবিরকে স্বাধীনতাবিরোধী, রগ কাটা ও গুপ্তবল বলেছিল, কিন্তু রাজনৈতিক পরিবর্তনের পর সত্য উদঘাটিত হয়েছে। চারটি পাবলিক বিশ্ববিদ্যালয় ও জনগণ তাদের মিথ্যাচারের প্রমাণ দিয়েছেন।

পরওয়ার আরও বলেন, ইসলামী ছাত্রশিবির সেই শক্তি ও প্রাণ, যা দুনিয়াকে আখিরাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছে। ইনশাআল্লাহ, আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ার জন্য ইসলামী ছাত্রশিবিরের অকুতোভয় যাত্রায় গোটা জাতি তাদেরকে সাহায্য করবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪