| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারেক রহমানের আগমনে সব ষড়যন্ত্রের সমাপ্তি ঘটেছে: গয়েশ্বর

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৬, ২০২৫ ইং | ১৯:১৮:৫৫:অপরাহ্ন  |  ৩৩১৫৭২ বার পঠিত
তারেক রহমানের আগমনে সব ষড়যন্ত্রের সমাপ্তি ঘটেছে: গয়েশ্বর
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

সাভার প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন দেশবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়েছে। তার আগমনের মধ্য দিয়ে সব ষড়যন্ত্র ও গুঞ্জনেরও সমাপ্তি ঘটেছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে জাতীয় স্মৃতিসৌধে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গয়েশ্বর বলেন, “যে লড়াইটা তিনি বিদেশের মাটিতে বসে জনগণের জন্য করেছেন, সেই লড়াই এখন দেশে এসে জনগণের কাছে নেতৃত্ব প্রদানের মাধ্যমে অব্যাহত হবে।”

তিনি আরও বলেন, “দেশের মানুষই তাকে সংবর্ধনা দিয়েছে। বিএনপি একা সংবর্ধনা দেয়নি। স্বতঃস্ফূর্তভাবে দেশের মানুষ, বিএনপি নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্ক্ষীরা তাকে সংবর্ধনা দিয়েছে। তিনি এখন জনগণের নেতা এবং মানুষের ভবিষ্যতের কর্ণধার।”

জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমানের আগমনে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে। এছাড়া জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আনোয়ার খান আনু জানিয়েছেন, অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪