| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাদি হত্যার বিচার দাবিতে রাতভর অবস্থানের ঘোষণা ইনকিলাব মঞ্চের

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৬, ২০২৫ ইং | ২০:২১:১০:অপরাহ্ন  |  ৩৩১৫২৯ বার পঠিত
হাদি হত্যার বিচার দাবিতে রাতভর অবস্থানের ঘোষণা ইনকিলাব মঞ্চের
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: শহীদ মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার দ্রুত বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চ শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে। দুপুর ২টার পর শিক্ষার্থী ও সাধারণ জনতার অবস্থান শুরু হয় এবং রাতভর চলবে বলে ঘোষণা দেয়া হয়েছে।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সরেজমিনে দেখা গেছে, বিক্ষোভকারীরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। অবরোধের কারণে শাহবাগ মোড় দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বলেন, খুনিদের গ্রেপ্তার করতে আমরা ২৫ ডিসেম্বর পর্যন্ত সরকারকে সময় দিয়েছিলাম। সরকার ব্যর্থ হয়েছে। এখন লাগাতার আন্দোলন চলবে। সরকার ওসমান হাদির নিরাপত্তার ব্যবস্থা করতে পারেনি। খুনিদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত সরকার পদত্যাগও করতে পারবে না। পদত্যাগ কোনো সমাধান নয়, খুনিদের গ্রেপ্তারই একমাত্র সমাধান।

জাবের আরও বলেন, আমরা রাতভর অবস্থান করবো। যতক্ষণ পর্যন্ত খুনিদের গ্রেপ্তার করা না হয়, অবরোধ কর্মসূচি চলবে।

জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে এসে অবস্থান নেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে জনসমাগমও বৃদ্ধি পায়। তারা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয় নগর এলাকায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর সিঙ্গাপুরে পাঠানো হয়, যেখানে ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রিপোর্টার্স২৪/এসসি


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪