| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জিএম কাদেরের জাপা ২৪৩ আসনে প্রার্থী ঘোষণা করলো

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৬, ২০২৫ ইং | ২১:০০:২৬:অপরাহ্ন  |  ৯৪২৩৪৬ বার পঠিত
জিএম কাদেরের জাপা ২৪৩ আসনে প্রার্থী ঘোষণা করলো
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির জিএম কাদেরের অংশ ২৪৩টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। শুক্রবার(২৬ডিসেম্বর) গুলশানের লেকশোর হোটেলে সংবাদ সম্মেলনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেন জাপার মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।

শামীম হায়দার বলেন, যাচাই-বাছাই শেষে আজ আমরা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করছি। আমরা আশা করি অন্তর্বর্তী সরকার জাতীয় পার্টিকে নির্বাচনে সমান সুযোগ দেবে।

তিনি আরও বলেন, জাতীয় পার্টি সব সময় নির্বাচনমুখী দল। নির্বাচনের সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বজায় রাখা এবং সকল দলের সমান সুযোগ দেওয়া অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। কিন্তু আমরা উদ্বিগ্ন যে, সরকার যথাযথভাবে এটি করতে ব্যর্থ হচ্ছে।

শামীম হায়দার উল্লেখ করেন, সারা দেশে আমাদের নেতাকর্মীরা উৎসবমুখর পরিবেশে নির্বাচনের জন্য প্রস্তুত। অনেক আসনে একাধিক প্রার্থী থাকার কারণে প্রার্থী মনোনয়নের প্রক্রিয়ায় কিছু জটিলতা সৃষ্টি হয়েছিল।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, এস এম আব্দুল মান্নান, মিজানুর রহমান, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া, এমরান হোসেন মিয়া, মোহাম্মদ আতিকুর রহমান আতিক, ইকবাল হোসেন তাপস, শেরীফা কাদের, মোস্তাফিজুর রহমান মোস্তাক, আলমগীর সিকদার লোটন, মইনুর রাব্বি চৌধুরী, নুরুন নাহার বেগম, শরিফুল ইসলাম জিন্নাহ, মো. আবু তাহের ও ফকরুল ইমাম।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪