| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারেক রহমানের দেশে ফেরাকে নির্বাচনের প্রেক্ষাপটে দেখা উচিত: ভারত

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৬, ২০২৫ ইং | ২১:২২:১৩:অপরাহ্ন  |  ৩১৩২২১ বার পঠিত
তারেক রহমানের দেশে ফেরাকে নির্বাচনের প্রেক্ষাপটে দেখা উচিত: ভারত
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: ১৭ বছরের নির্বাসনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তনকে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে দেখা উচিত বলে মন্তব্য করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার (২৬ ডিসেম্বর) এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভারত বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন সমর্থন করে এবং এই ঘটনাটিকে সেই আলোকেই দেখা উচিত।

গতকাল ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফেরেন তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে রাজধানীর ৩০০ ফিট এলাকায় লাখো বিএনপি সমর্থকের ভিড় জমে। সমর্থকরা রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নেতাকে স্বাগত জানান, দলীয় পতাকা নেড়ে ও স্লোগান দেন।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলোও তারেকের স্বদেশ প্রত্যাবর্তনকে ব্যাপকভাবে প্রচার করেছে। বিবিসি, রয়টার্স, আল জাজিরা ও দ্য টেলিগ্রাফের মতো সংবাদমাধ্যমগুলো তাকে আগামী সাধারণ নির্বাচনে বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রতিদ্বন্দ্বী হিসেবে বর্ণনা করেছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪