| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৬, ২০২৫ ইং | ২২:৫৭:৫৮:অপরাহ্ন  |  ৯৫২৬১১ বার পঠিত
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন তারেক রহমান
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: জাতির বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

রাত ১০টা ৪ মিনিটের দিকে তারেক রহমান জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে প্রবেশ করেন। প্রায় আধা ঘণ্টা অবস্থানের পর রাত ১০টা ৩৩ মিনিটে তিনি স্মৃতিসৌধ ত্যাগ করেন।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সাভার ও আশুলিয়াসহ দেশের বিভিন্ন জেলা থেকে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে স্মৃতিসৌধ এলাকায়। ব্যানার ও ফেস্টুন হাতে কয়েক হাজার নেতাকর্মী সেখানে উপস্থিত হন।

নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় পুলিশ, বিজিবি, আনসার এবং সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

শ্রদ্ধা নিবেদনকালে তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, কেন্দ্রীয় কমিটির সহ পরিবারকল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুসহ দলটির স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নেতারা।

এর আগে একই দিন বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পৌঁছে জিয়ারত করেন।

রিপোর্টার্স২৪/এসসি 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪