| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফরিদপুরে জেমসের কনসার্ট পণ্ড, আহত ২৫–৩০

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৭, ২০২৫ ইং | ০৫:৩২:৩৪:পূর্বাহ্ন  |  ১০৭৩২৬৬ বার পঠিত
ফরিদপুরে জেমসের কনসার্ট পণ্ড, আহত ২৫–৩০

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বর্ষ উদ্‌যাপন ও পুনর্মিলনী অনুষ্ঠানের শেষ দিনে বহিরাগতদের ইটপাটকেল নিক্ষেপে জনপ্রিয় সংগীতশিল্পী জেমসের কনসার্ট পণ্ড হয়ে গেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার পর স্কুল চত্বরে এ ঘটনায় আয়োজক কমিটির আহ্বায়কসহ অন্তত ২৫ থেকে ৩০ জন আহত হন।

আয়োজক সূত্র জানায়, অনুষ্ঠানটি ছিল কেবল নিবন্ধিত প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের জন্য। তবে জেমসের কনসার্টের খবরে কয়েক হাজার অনিবন্ধিত দর্শক স্কুলের বাইরে জড়ো হন। ভেতরে ঢুকতে না দেওয়ায় তাঁরা মুজিব সড়কে অবস্থান নেন। বাইরে প্রজেক্টর বসানো হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। একপর্যায়ে বহিরাগতরা দেয়াল বেয়ে ভেতরে ঢোকার চেষ্টা করলে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়।

ইটের আঘাতে অনুষ্ঠানে থাকা দর্শক ও আয়োজক কমিটির সদস্যরা আহত হন। পরিস্থিতি বিবেচনায় রাত ১০টার একটু আগে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। তখনও জেমস মঞ্চে ওঠেননি।

শৃঙ্খলা কমিটির সদস্য বেনজীর আহমেদ তাবরিজ বলেন, আহতদের কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে পাঁচজন নিহত হওয়ার খবর সম্পূর্ণ গুজব।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগ উঠেছে দেব দুলাল গুহ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তবে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, জেমসের কনসার্টকে ঘিরে ২০–২৫ হাজার মানুষ জড়ো হওয়ায় পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে। শান্তি-শৃঙ্খলা রক্ষায় শেষ পর্যন্ত পুরো পরিবেশনা বাতিল করা হয়।

উল্লেখ্য, ২৫ ও ২৬ ডিসেম্বর দুই দিনব্যাপী আয়োজনে দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় ৫ হাজার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী অংশ নেন। সমাপনী আকর্ষণ ছিল জেমসের কনসার্ট।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪