| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আজ হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৭, ২০২৫ ইং | ০৯:২৬:৫৮:পূর্বাহ্ন  |  ৯৫৩৯২২ বার পঠিত
আজ হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান

রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার (২৭ ডিসেম্বর)  রাজধানী ঢাকায় একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন। দিনব্যাপী এই কর্মসূচির মধ্যে রয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন এবং জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহতদের খোঁজ নিতে পঙ্গু হাসপাতালে পরিদর্শন।

সকালে তারেক রহমান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করবেন। এরপর তিনি নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে যাবেন। সেখানে একজন নাগরিক হিসেবে নিজের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করার কথা রয়েছে তার।

দীর্ঘদিন দেশের বাইরে অবস্থানের পর তারেক রহমানের এই এনআইডি নিবন্ধনকে রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। অনেকের মতে, এটি তার সক্রিয় রাজনৈতিক উপস্থিতির একটি তাৎপর্যপূর্ণ বার্তা বহন করছে।

এনআইডি নিবন্ধন শেষে তিনি রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, পরিচিত পঙ্গু হাসপাতাল পরিদর্শনে যাবেন। সেখানে গত জুলাই-আগস্টে সংঘটিত গণঅভ্যুত্থানে আহত ও চিকিৎসাধীন ব্যক্তিদের শারীরিক অবস্থার খোঁজখবর নেবেন। পাশাপাশি আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেবেন এবং সমবেদনা জানাবেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪