| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাঠেই অসুস্থ হয়ে হাসপাতালে ঢাকা ক্যাপিটালসের কোচ জ্যাকি

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৭, ২০২৫ ইং | ১৩:১৩:২৫:অপরাহ্ন  |  ৩২৮৪৮১ বার পঠিত
মাঠেই অসুস্থ হয়ে হাসপাতালে ঢাকা ক্যাপিটালসের কোচ জ্যাকি

রিপোর্টার্স স্পোর্টস ডেস্ক: সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ম্যাচ শুরুর আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন ঢাকা ক্যাপিটালসের কোচ মাহবুব আলী জ্যাকি।

শনিবার (২৭ ডিসেম্বর) প্রথম  দিনের ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্স ও ঢাকা ক্যাপিটালসের মধ্যে টস হওয়ার পরপরই কোচ জ্যাকি হঠাৎ মাঠে লুটিয়ে পড়েন। ঘটনাটি ঘটে হোম ড্রেসিংরুমের সামনের এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তিনি হঠাৎ মাটিতে পড়ে যান। পরিস্থিতি ভয়ঙ্কর দেখে দুই দলের ফিজিও দ্রুত সেখানে ছুটে যান এবং প্রাথমিকভাবে সিপিআর (CPR) প্রয়োগ করা হয়। মাঠজুড়ে খেলোয়াড় ও দর্শকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোচ জ্যাকি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। মাঠে প্রাথমিক চিকিৎসার পর তাকে দ্রুত একটি অ্যাম্বুলেন্সে করে সিলেটের স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত হাসপাতাল বা ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ তার শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য প্রকাশ করেননি।

ম্যাচ শুরুর আগে এমন ঘটনায় ঢাকা ক্যাপিটালস শিবিরে বিষণ্ণতা নেমে এসেছে। বিপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, কোচের চিকিৎসার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪