| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৭১-এর ভুলের জন্য জামায়াতকে ক্ষমা চাইতে বললেন গয়েশ্বর

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ৩০, ২০২৬ ইং | ১৯:১৬:৪০:অপরাহ্ন  |  ২৬৯ বার পঠিত
৭১-এর ভুলের জন্য জামায়াতকে ক্ষমা চাইতে বললেন গয়েশ্বর
ছবির ক্যাপশন: ফাইল ফটো

রিপোর্টার্স২৪ ডেস্ক: মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে ১৯৭১ সালের ভূমিকা নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাছে স্পষ্ট অবস্থান ও ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এমপি।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ভুল স্বীকার করলে ক্ষতি নয় বরং সম্মানই বাড়ে।

এদিন সংসদের অধিবেশন চলাকালে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের উদ্দেশ করে বলেন, মুক্তিযুদ্ধকে স্মরণ করতে গেলে, মুক্তিযুদ্ধকে স্বীকার করতে গেলে আজকের প্রেক্ষাপট বিবেচনা করে ৭১-এর কর্মকাণ্ড যে সঠিক ছিল না—বেঠিক ছিল, ভুল ছিল; জনগণের পক্ষে ছিল না। তার জন্য ক্ষমা চাইতে অসুবিধা কী?

তিনি আরও বলেন, তার জন্য আপনাদের ভুল স্বীকার করতে ক্ষতিটা কী?

গয়েশ্বর চন্দ্র রায় তার বক্তব্যে উল্লেখ করেন, মানুষ ভুল করে, মানুষই সংশোধন করে। ভুলকে যারা আঁকড়ে রাখে—তারা নিন্দিত হয়। যারা ভুলকে স্বীকার করে তারা নন্দিত হয়।

উল্লেখ্য, সংসদ অধিবেশনে দেওয়া এই বক্তব্যে তিনি মূলত বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের উদ্দেশ করে ১৯৭১ সালের ভূমিকা নিয়ে আত্মসমালোচনা ও ক্ষমা প্রার্থনার আহ্বান জানান।


রিপোর্টার্স২৪/সাইফ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪