রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকির এর জানাজা সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। জানাজার পর তার মরদেহ পরিবারের তত্ত্বাবধানে কুমিল্লার নিজ বাড়িতে নেওয়া হবে।
বিসিবির একটি সূত্র শনিবার (২৭ ডিসেম্বর) এই তথ্য নিশ্চিত করেছে। সকাল ও দুপুরের মধ্যে বিপিএলে ঢাকা ক্যাপিটালস ও রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ চলাকালীন জাকি হার্ট অ্যাটাকে মারা যান।
ঢাকা ক্যাপিটালস জানিয়েছিল, অনুশীলন সেশন পরিচালনার সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন মাহবুব আলী জাকি। পরে তাকে সিলেটের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
শনিবার দুপুর ১টা ১৫ মিনিটে হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষে জাকিরের মরদেহ বিকেল ৪টায় স্টেডিয়ামে আনা হয়।
জাকিরের মৃত্যুতে তাৎক্ষণিকভাবে হাসপাতালে যান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। এছাড়া ক্রিকেটারদের মধ্যে সিলেট ও জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জাকিকে দেখতে হাসপাতালে ছুটে যান।
বিসিবি জাকিরের মৃত্যুতে শোক প্রকাশ করেছে এবং সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁর অবদানকে স্মরণ করেছে।
রিপোর্টার্স২৪/আয়েশা