| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দলীয় নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন তাসনিম জারা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৭, ২০২৫ ইং | ১৯:৩৪:৩১:অপরাহ্ন  |  ১০৫৫১৯৭ বার পঠিত
দলীয় নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন তাসনিম জারা
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দিয়েছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি বলেন, ‘বাস্তবিক পরিস্থিতির কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করব না। আমি জনগণকে ওয়াদা করেছি, তাদের জন্য ও নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার লক্ষ্যে লড়ব। তাই ঢাকা-৯ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করব।’

ডা. তাসনিম জারা আরও বলেন, ‘দলের প্রার্থী হলে স্থানীয় অফিস, সুসংগঠিত কর্মী বাহিনী ও প্রশাসনের সঙ্গে যোগাযোগ সুবিধা পাওয়া যায়। কিন্তু আমি যেহেতু স্বতন্ত্র, তাই এ সুবিধা আমার নেই। আমার

তিনি দুটি বিশেষ বিষয়ও উল্লেখ করেছেন—

১. স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য আইনি বাধ্যবাধকতা অনুযায়ী ঢাকা-৯ আসনের ৪৬৯৩ জন ভোটারের স্বাক্ষর প্রয়োজন। আগামীকাল থেকে স্বাক্ষর সংগ্রহ শুরু করা হবে। একদিনে এত স্বাক্ষর সংগ্রহ করা কঠিন, তাই তিনি জনগণের স্বতঃস্ফূর্ত সাহায্য কামনা করেছেন। স্বেচ্ছাসেবকরা নির্দিষ্ট স্থানের জন্য দেওয়া লিঙ্কে যুক্ত হতে পারবেন: https://www.facebook.com/share/g/1DCkLvMvRX/

২. পূর্বে নির্বাচনী ফান্ডরেইজিংয়ের সময় যারা ডোনেট করেছিলেন, তাদের মধ্যে যারা অর্থ ফেরত চান, তাদের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। বিকাশের মাধ্যমে পাঠানো অর্থ ফেরত পেতে ফর্ম পূরণ করতে হবে: https://forms.gle/NKTkkNVZvUvyrsGYA

ব্যাংকের মাধ্যমে পাঠানো অর্থ ফেরতের প্রক্রিয়া শীঘ্রই জানানো হবে।

ডা. তাসনিম জারা জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করার এই সিদ্ধান্ত জনগণের বিশ্বাস ও সমর্থনের উপর নির্ভর করছে।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪