| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকা-১৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন মহিউদ্দিন রনি

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৭, ২০২৫ ইং | ১৯:৪৬:৩৭:অপরাহ্ন  |  ৩২৭৭৩৫ বার পঠিত
ঢাকা-১৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন মহিউদ্দিন রনি
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দ্দিন রনি।

শনিবার (২৭ ডিসেম্বর) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক ভিডিও বার্তায় এ তথ্য জানান।

রনি ভিডিও বার্তায় বলেন, “ভারতীয় আধিপত্যবাদ ও ভিনদেশি আগ্রাসনমুক্ত একটি ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসন থেকে স্বতন্ত্র এমপিপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই।”

তিনি আরও জানান, “২৯ ডিসেম্বরের মধ্যে আমাকে সমর্থক তালিকা জমা দিতে হবে। ঢাকা-১৮ আসনের এয়ারপোর্ট, উত্তরা, খিলক্ষেত, আশকোনা, উত্তরখান, দক্ষিণখান ও তুরাগ এলাকা থেকে আমার ২০০ জন শুভাকাঙ্ক্ষী প্রয়োজন, যারা ভোটারদের সমর্থন সংগ্রহে সাহায্য করবেন।”

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪