| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচনে অংশ নেবে না বঙ্গবীর কাদের সিদ্দিকীর দল

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৭, ২০২৫ ইং | ২৩:১০:১৪:অপরাহ্ন  |  ৯৩৮৫৫৪ বার পঠিত
নির্বাচনে অংশ নেবে না বঙ্গবীর কাদের সিদ্দিকীর দল
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

টাঙ্গাইল প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে না বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন রাজনৈতিক দল কৃষক শ্রমিক জনতা লীগ। আজ শনিবার(২৭ডিসেম্বর) বিকেলে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশায় কৃষক শ্রমিক জনতা লীগ গঠিত হয়েছিল। এটি একটি গণতান্ত্রিক নির্বাচনমুখী দল এবং সব সময় অবাধ, সুষ্ঠু নির্বাচনে অংশ নিতে আগ্রহী। তবে যেখানে সকলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন অপরিহার্য, সেখানে এখনও অনেককে নির্বাচন থেকে দূরে রাখা হচ্ছে। এমতাবস্থায় একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন আশা করা সম্ভব নয়। সাধারণ মানুষের মধ্যে তেমন উৎসাহ ও উদ্দীপনাও দেখা যাচ্ছে না। তাই তথাকথিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগ অংশগ্রহণ করছে না।

ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত কয়েকবার জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে না হয়ে পাতানো রূপ নেওয়ায় দেশের মানুষ ক্ষুব্ধ হয়ে ‘২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বিগত সরকারের পতন ঘটায়। সমগ্র দেশের মানুষ এখন একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশায় আছে।

তবে বর্তমান অন্তর্বর্তী সরকার এখনও সবাইকে নিয়ে নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে পারেনি। বরং পূর্ববর্তী সরকারের সময়ে যা হয়েছিল, তার চেয়ে পরিস্থিতি আরও জটিল। সাধারণ মানুষের জান-মাল সম্পদের নিরাপত্তা নেই, আইন-শৃঙ্খলার অবনতি হয়েছে। নির্বাচনের সময় সরকারিভাবে অস্ত্রের অনুমোদন প্রদানের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে।

এ কারণে, গত ২৪ ডিসেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশেষ বর্ধিত সভায় কৃষক শ্রমিক জনতা লীগ সিদ্ধান্ত নেয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটি অংশগ্রহণ করবে না।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪