| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটময়: ডা জাহিদ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৮, ২০২৫ ইং | ০২:১৯:১৭:পূর্বাহ্ন  |  ১০৩১৪৬২ বার পঠিত
খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটময়: ডা জাহিদ

স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল ও সংকটময় মুহূর্ত পার করছে বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শনিবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ১২টায় কোনো পূর্ব ঘোষণা ছাড়াই রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এই তথ্য জানানো হয়। ডা. জাহিদ হোসেন বলেন, উনার অবস্থার উন্নতি হয়েছে—এ কথা বলা যাবে না। উনি একটি সংকটময় মুহূর্ত পার করছেন। ভর্তি হওয়ার পর তার শারীরিক অবস্থা ক্রমশ অবনতির দিকে গেছে, যার কারণে তাকে কেবিন থেকে সিসিইউ ও পরবর্তীতে আইসিইউতে নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, দেশি-বিদেশি চিকিৎসকেরা বিএনপি চেয়ারপারসনকে চিকিৎসা দিচ্ছেন এবং তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান এই প্রক্রিয়ায় যুক্ত রয়েছেন।

বিএনপি নেতা তারেক রহমান বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) যুক্তরাজ্য থেকে দেশে ফেরার পর মাকে দেখতে হাসপাতালে যান। শনিবারও তিনি দিনভর নানা কর্মসূচি শেষে সন্ধ্যায় দুই ঘণ্টার বেশি সময় হাসপাতালে অবস্থান করেন।

খালেদা জিয়া ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে তার চিকিৎসা কার্যক্রম চলছেই। তাঁর নানা শারীরিক জটিলতার মধ্যে রয়েছে ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্র ও ফুসফুসের সমস্যা। নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে।

স্বাস্থ্যজনিত কারণে বিদেশে নেওয়ার চেষ্টা শেষ পর্যন্ত সম্ভব হয়নি; শারীরিক অবস্থা আকাশযাত্রার উপযোগী নয় বলে দেশেই চিকিৎসা চলছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪