| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সংস্কারে একমত এনসিপি-জামায়াত: আখতার

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৮, ২০২৫ ইং | ০৩:০৫:১৭:পূর্বাহ্ন  |  ১০৪৯৫৩৮ বার পঠিত
সংস্কারে একমত এনসিপি-জামায়াত: আখতার

স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, নির্বাচনী জোট গঠনের ক্ষেত্রে সংস্কারের অনিবল কাজগুলোই প্রধান বিবেচ্য বিষয়। তিনি বলেন, সংস্কারের বিষয়ে এনসিপি, জামায়াত ও অন্যান্য দলগুলোর পাশাপাশি থাকা মতামতই তাদের জোটগত সিদ্ধান্তে প্রাধান্য পাচ্ছে।

শনিবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে গণমাধ্যমে পাঠানো বার্তায় আখতার হোসেন বলেন, কমিশনে যখন সংস্কার প্রশ্ন উঠে, তখন বিএনপির সঙ্গে অন্য দলগুলোর মতভিন্নতা লক্ষ্য করা যেত। কিন্তু সংস্কারের পয়েন্টগুলোতে স্বাভাবিকভাবেই এনসিপি, জামায়াত ও অন্যান্য দল একমত হয়েছে।

তিনি আরও বলেন, দেশকে নতুনভাবে গড়া, রাষ্ট্রকাঠামো সংস্কারসহ যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও প্রতিশ্রুতি রয়েছে—সেই কমিটমেন্টকে নির্বাচনি জোট বা সমঝোতার ক্ষেত্রে মূল নিয়ামক হিসেবে আমরা বিবেচনা করছি।

এনসিপি নেতৃত্বের এই ব্যাখ্যা জোট কাঠামো ও ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল সম্পর্কে স্পষ্ট ইঙ্গিত দেয়। এনসিপি-জামায়াত সম্পর্কিত এই অবস্থান আগামী নির্বাচনি সমঝোতা ও জোট ঘোষণা প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪