| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দ্বিতীয় দিনের মতো শাহবাগে অবস্থান, হাদি হত্যার দ্রুত বিচার দাবি

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৮, ২০২৫ ইং | ১৩:৫২:৪৫:অপরাহ্ন  |  ৯৩৬৭৬৯ বার পঠিত
দ্বিতীয় দিনের মতো শাহবাগে অবস্থান, হাদি হত্যার দ্রুত বিচার দাবি
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে জড়ো হচ্ছেন ছাত্র-জনতা। ইনকিলাব মঞ্চের ডাকে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান ও অবরোধ কর্মসূচিতে অংশ নিচ্ছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ১টার পর থেকেই শাহবাগের শহীদ হাদি চত্বরে একে একে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন স্লোগানে তারা ওসমান হাদির হত্যার বিচার দাবি করেন।

এর আগে শনিবার রাতে দেওয়া এক ঘোষণায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের রোববার দুপুর ২টা থেকে শাহবাগে অবস্থান কর্মসূচির ঘোষণা দেন। একই সঙ্গে শাহবাগসহ দেশের আটটি বিভাগীয় শহরে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের কথাও জানান তিনি।

আব্দুল্লাহ আল জাবের বলেন, রোববার দুপুর ২টা থেকে শহীদ ওসমান হাদির খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে শাহবাগসহ সারা দেশের আটটি বিভাগীয় শহরে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করা হবে।

তিনি আরও বলেন, গত কয়েকদিন ধরে বিভিন্ন মাধ্যমে আমাদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে। কিন্তু আমরা মৃত্যুকে ভয় করি না। শাহাদতের আকাঙ্ক্ষা নিয়েই আমরা এই ময়দানে দাঁড়িয়ে আছি। ইনসাফের এই লড়াই কোনোভাবেই থামানো যাবে না।

হত্যার বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো শাহবাগে অবস্থান কর্মসূচি চলার মধ্যে সেখানে হাজারো মানুষের ঢল নামে। আন্দোলনকারীরা বলেন, দোষীদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।

আব্দুল্লাহ আল জাবের বলেন, আমাকে যদি শহীদ করা হয়, আমার পর যিনি আসবেন তিনিও এই সংগ্রাম চালিয়ে যাবেন। ইনসাফ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে, ইনশাআল্লাহ।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪