| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এনআইডির স্মার্ট কার্ড পেলেন তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৮, ২০২৫ ইং | ১৯:৩৬:০০:অপরাহ্ন  |  ৯৪৪৫৫৩ বার পঠিত
এনআইডির স্মার্ট কার্ড পেলেন তারেক রহমান
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) স্মার্ট কার্ড পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

রোববার (২৮ ডিসেম্বর) ইসির এনআইডি অনুবিভাগ জানায়, গতকাল (২৭ ডিসেম্বর) তারেক রহমান জাতীয় পরিচয়পত্রে নিবন্ধন করেন। এরপর ওনার এনআইডি নাম্বার সার্ভারে নিবন্ধিত হওয়ার পর আজ এনআইডি’র স্মার্টকার্ড প্রিন্ট করা হয়েছে। ইতোমধ্যে ওনার হাতে তা চলে যাওয়ার কথা।

এর আগে আজ ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানান, তারেক রহমান সাহেবের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টি নির্বাচন কমিশন কর্তৃক অনুমোদিত হয়েছে।

এর আগে গতকাল শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে নির্বাচন কমিশনের প্রশিক্ষণ ভবনে এসে জাতীয় পরিচয়পত্রের সকল কার্যক্রম সম্পন্ন করে যান তিনি। একই সময় তাঁর কন্যা জাইমা রহমানও এনআইডির জন্য সকল কার্যক্রম সম্পন্ন করেন। গত ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফেরেন তিনি।

সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোট গ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪