রিপোর্টার্স২৪ ডেস্ক: বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে আবারও শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে মহাসড়ক অবস্থান নিয়েছেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা বৃহস্পতিবার সকালে কারখানায় যোগ না দিয়ে বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করে। পরে কারখানা ছুটি দিলে শ্রমিকরা মহাসড়ক অবস্থান নেয়, এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বর্তমানে মৌচাক ও আশপাশের সব কারখানা ছুটি দেওয়া হয়েছে।
এমপি নুসরাতের বাড়িতে কীভাবে আগুন দেওয়া হলো, ধরা পড়ল সিসি ক্যামেরায় কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়েছেন। সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
মজুরি বোর্ডের আশ্বাসের পর ৮ ও ৯ নভেম্বর পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে শ্রমিকরা কাজে ফিরলেও ১০ ও ১১ নভেম্বর আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। গতকাল গাজীপুরের নাওজোর, কোনাবাড়ী, কাশিমপুর ও রাজেন্দ্রপুর এলাকায় শ্রমিকরা কর্মবিরতি ও রাস্তায় নামার চেষ্টা করলে কর্তৃপক্ষ অপ্রীতিকর ঘটনা এড়াতে ১১ থেকে ১২টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে।
রিপোর্টার্স২৪/ঝুম