| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শাহবাগে রাতেও অব্যাহত ইনকিলাব মঞ্চের অবরোধ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৮, ২০২৫ ইং | ২২:০৮:০০:অপরাহ্ন  |  99315 বার পঠিত
শাহবাগে রাতেও অব্যাহত ইনকিলাব মঞ্চের অবরোধ
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চ দেশের বিভিন্ন বিভাগীয় শহরে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে। এর অংশ হিসেবে রোববার (২৮ ডিসেম্বর) দুপুর থেকে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় নেতাকর্মীরা। রাতেও এই অবরোধ অব্যাহত রয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) রাতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের ঘোষিত কর্মসূচি অনুযায়ী রবিবার দুপুর ২টার দিকে আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে জড়ো হতে শুরু করেন। সকাল থেকেই একাংশ আন্দোলনকারী সড়কে অবস্থান নিয়ে হাদির হত্যার বিচারের দাবিতে স্লোগান দেন।

সন্ধ্যার পর নারী ও শিশুসহ বিভিন্ন শ্রেণি-পেশার সমর্থক অংশগ্রহণ করেন। স্বেচ্ছাসেবকদের ব্যবস্থাপনায় নারীদের জন্য আলাদা স্থানও নির্ধারণ করা হয়। অবরোধের কারণে শাহবাগ মোড়ে যান চলাচল কিছুটা ব্যাহত হলেও সংযোগ সড়কের লেন খোলা থাকায় পুরোপুরি যান চলাচল বন্ধ হয়নি।

এর আগে শনিবার রাতে  দেশের আটটি বিভাগীয় শহরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টানা অবরোধ কর্মসূচি ঘোষণা করেছিলেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) থেকে মঞ্চ শাহবাগ মোড়ে হাদির হত্যার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে। শনিবার রাতের নির্দেশে আন্দোলনকারীরা রাজধানীর বাইরে গিয়েছিলেন, রবিবার আবারও নির্ধারিত কর্মসূচিতে শাহবাগে ফিরে এসে অবস্থান নেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪