| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মওলানা ভাসানীর নাতি আজাদ খান ভাসানী পদত্যাগ করলেন এনসিপি থেকে

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৯, ২০২৫ ইং | ১০:১৫:৪৪:পূর্বাহ্ন  |  ৯৪০৫১৯ বার পঠিত
মওলানা ভাসানীর নাতি আজাদ খান ভাসানী পদত্যাগ করলেন এনসিপি থেকে

রিপোর্টার্স২৪ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করলেন মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নাতি, আজাদ খান ভাসানী। রোববার (২৮ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

আজাদ খান ভাসানী লিখেছেন, তিনি অনেক আশা ও স্বপ্ন নিয়ে জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্বদানকারী তরুণদের হাত ধরে গঠিত এনসিপিতে যুক্ত হয়েছিলেন। তিনি দাবি করেছেন, তেপ্পান্ন বছরের বৈষম্য, শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে নতুন বাংলাদেশ বিনির্মাণের সংগ্রামে সক্রিয় থাকার জন্যই তার পথচলা শুরু হয়েছিল।

পদত্যাগের কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন, দলটির রাজনীতিতে যে গণমানুষের প্রতি দায়বদ্ধতা, ত্যাগ ও আদর্শের গভীরতা প্রয়োজন, তা তিনি যথাযথভাবে অনুভব করতে পারেননি। এছাড়া নতুন রাজনৈতিক কাঠামো ও স্বতন্ত্র পরিচয় গঠনের ক্ষেত্রেও প্রত্যাশিত সাফল্য আসেনি।

আজাদ খান ভাসানী বলেন, মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক দায়িত্ব ও মওলানা ভাসানীর আদর্শের প্রতি আনুগত্যই আমার কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ। সেই দায়বদ্ধতা ও আদর্শের প্রতি অবিচল থাকতেই আমি এনসিপি থেকে আনুষ্ঠানিকভাবে বিচ্ছিন্ন হচ্ছি।

তিনি আরও জানান, দলের সঙ্গে স্বল্পকালীন পথচলায় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, তবে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রাখছেন। তরুণদের প্রতি শুভকামনা জানিয়ে যোগ করেন, গণমানুষের রাষ্ট্র বিনির্মাণের সংগ্রামে তারা যেন সঠিক পথ খুঁজে পায়।

নেতৃবৃন্দ এবং সক্রিয় সদস্যদের পদত্যাগের এই ধারা চলতি সপ্তাহে আরও তীব্র রূপ নেওয়ার আভাস দিচ্ছে, বিশেষ করে জামায়াতের সঙ্গে সম্ভাব্য জোটের পরিপ্রেক্ষিতে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪