| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে ডা. জুবাইদা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৯, ২০২৫ ইং | ১১:৫৯:৪৮:পূর্বাহ্ন  |  95784 বার পঠিত
বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে ডা. জুবাইদা

রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক জটিল অবস্থার মধ্যে তাকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গেছেন বিশেষ অতিথি ডা. জুবাইদা রহমান।

সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে হাসপাতালে পৌঁছান ডা. জুবাইদা। এক ঘণ্টার মতো হাসপাতালে অবস্থান শেষে বেলা ১১টার দিকে তিনি সেখান থেকে বের হন।

চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে অত্যন্ত জটিল হিসেবে বর্ণনা করেছেন শনিবার দিবাগত রাতে তার চিকিৎসা বোর্ডের সদস্য এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন। তিনি দেশবাসীর কাছে দোয়া করার আহ্বান জানিয়েছেন, যাতে সাবেক প্রধানমন্ত্রী দ্রুত সুস্থ হয়ে ওঠেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪