| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৯, ২০২৫ ইং | ৬:৪১:৫৩:অপরাহ্ন  |  141921 বার পঠিত
ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে প্রার্থী হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে তার পক্ষে এ আসনের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে দুপুর ১২টার দিকে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেন। এর আগে রোববার (২৮ ডিসেম্বর) মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

দলীয় সূত্র জানায়, দেশে ফেরার পর গত শনিবার তারেক রহমান ঢাকা-১৭ আসনের ভোটার হন। এরপর থেকেই বিএনপির জ্যেষ্ঠ নেতারা তাকে এই আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার অনুরোধ জানিয়ে আসছিলেন। গুলশান, বনানী ও বারিধারার মতো অভিজাত এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসন।

এদিকে তারেক রহমান ঢাকা-১৭ আসনে প্রার্থী হওয়ার খবরে এই আসন থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। তিনি ভোলা-১ আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। উল্লেখ্য, ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি ভোলা-১ আসন থেকেই বিএনপির সমর্থনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪