| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টর্চ লাইটের আলো জ্বালিয়ে হর্ন বাজিয়ে এলো ট্রেন

reporter
  • আপডেট টাইম: মে ৩০, ২০২৫ ইং | ০৫:৩৯:২৬:পূর্বাহ্ন  |  ২৪৯২৫১৫ বার পঠিত
টর্চ লাইটের আলো জ্বালিয়ে হর্ন বাজিয়ে এলো ট্রেন
ছবির ক্যাপশন: প্রতিনিধি ছবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: টর্চ লাইটের আলো জ্বালিয়ে চললো ট্রেন। বাজাতে হলো টানা হর্ন। রুদ্ধশ্বাস এ যাত্রা সিলেট-আখাউড়া রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মুকুন্দপুর থেকে আখাউড়া উপজেলার আজমপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত।

ঘটনাটি বৃহস্পতিবার রাতের। সিলেট থেকে ঢাকা অভিমুখী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের লোকোমোটিভের (ইঞ্জিন) হেড লাইট নষ্ট হয়ে গেলে এমন পরিস্থিতির সৃষ্টি হয়। নতুন লোকোমোটিভ লাগিয়ে ট্রেনটি চালানো হয়। এতে ট্রেনটি দুই ঘণ্টার বেশি বিলম্বে চলাচল করে।

রেলওয়ের একাধিক সূত্র জানায়, ট্রেনটি রাত আটটার দিকে মুকুন্দপুর স্টেশন আসার পর হেড লাইট নষ্ট হয়ে যায়। অনেক চেষ্টা করেও লাইট ঠিক করা যায়নি। পরে ট্রেনটিকে হেড লাইট ছাড়াই আজমপুর স্টেশন পর্যন্ত আনা হয়। টর্চ লাইটের আলো জ্বালিয়ে ও হর্ন বাজিয়ে ধীরে ধীরে ট্রেনটি প্রায় ১০ কিলোমিটার পথ চলে।

মুকুন্দপুর রেল স্টেশনের বাসিন্দা সুরুজ মিয়া বলেন, আমার বাড়ি মুকুন্দপুর স্টেশন থেকে ১ কিলোমিটার সামনে। রাতে এত পরিমাণ হর্ন বেজেছে আমারা তো ভয় পেয়ে গেছিলাম। সকালে শুনতে পেয়েছি ট্রেনের লাইট নষ্ট হয়ে যাওয়ায় ট্রেন ধীরে ধীরে গিয়েছে হর্ন দিতে দিতে।

ওই সময় আজমপুর স্টেশনে থাকা হোসেন নামে স্থানীয় এক যুবক বলেন, তখন বৃষ্টি হচ্ছিল। পারাবত ট্রেনটির লোকোমোটিভে একজন দাঁড়িয়ে টর্চ লাইট জ্বালিয়ে রাখতে দেখা যায়। এ ছাড়া প্রতি সেকেন্ডে সেকেন্ডে ট্রেনটি হর্ন বাজাচ্ছিল।

আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের লোকোশেড ইনচার্জ উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (এসএসএই) মো. নজরুল ইসলাম বলেন, পারাবত এক্সপ্রেসের হেড লাইট নষ্ট হয়ে যায়। পরে আখাউড়া থেকে নতুন লোকোমোটিভ পাঠানো হয়।

রিপোর্টাস২৪/এসএমএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪