| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নানা নাটকীয়তার পর এনসিপিতে আসিফ মাহমুদ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৯, ২০২৫ ইং | ১৮:১৩:৪০:অপরাহ্ন  |  94693 বার পঠিত
নানা নাটকীয়তার পর এনসিপিতে আসিফ মাহমুদ

স্টাফ রিপোর্টার: নানা নাটকীয়তার পর জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি দলটিতে মুখপাত্রের দায়িত্ব পালন করবেন।

সোমবার (২৯ ডিসেম্বর) এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি দলটির সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগ দেন। এদিন সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তবে আরেক সাবেক উপদেষ্টা ও ছাত্রনেতা মাহফুজ আলম এ দলে যুক্ত হবেন না বলে জানিয়েছেন। 

এদিকে আসিফ মাহমুদ গতকাল পর্যন্তও সিদ্ধান্তহীন ছিলেন। এরই মধ্যে তিনি ঢাকা-১০ আসনে (ধানমন্ডি-নিউমার্কেট-কলাবাগান-হাজারীবাগ) মনোনয়ন ফরম নিয়েছেন। আজ বিকেল ৫টায় ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়।

প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণ-অভ্যুত্থানের অন্যতম প্রধান সমন্বয়ক ছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গত বছরের ৫ আগস্ট তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারে তিনি উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন। এ বছরের ১০ ডিসেম্বর তিনি পদত্যাগ করেন এবং ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে পদত্যাগ কার্যকর হয়।

সম্প্রতি জামায়াতে ইসলামীর সঙ্গে জোটের ঘটনায় দলটির অভ্যন্তরে মতপার্থক্য তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে ইতোমধ্যে দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব ড. তাসনিম জারা এবং যুগ্ম আহ্বায়ক তাসনূভা জাবীন পদত্যাগ করেছেন। তাছাড়া আরও কয়েকজন নেতাও দলটি থেকে নিজের সরিয়ে নিয়েছেন। এর মধ্যেই আসিফ মাহমুদ এনসিপিতে যোগ দিয়েছেন, এমন খবর পাওয়া গেল।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪