| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৪৭ আসনে মনোনয়ন জমা দিয়েছে এনসিপি

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৯, ২০২৫ ইং | ১৯:৫৬:১৫:অপরাহ্ন  |  140674 বার পঠিত
৪৭ আসনে মনোনয়ন জমা দিয়েছে এনসিপি
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: সারা দেশে ৪৭টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থীরা। তবে এই সংখ্যা এখনো চূড়ান্ত নয় বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীতে এনসিপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

নাহিদ ইসলাম বলেন, আমাদের ৪৭টি মনোনয়ন জমা দেওয়া হয়েছে। কারা কারা মনোনয়ন জমা দিয়েছেন, তা শিগগিরই জানতে পারবেন। তিনি আরও জানান, আসিফ মাহমুদের নির্বাচনী আসনে এনসিপির কোনো প্রার্থী নেই এবং সেখানে জোটের প্রার্থীদেরই দেখা যাবে।

আসন সমঝোতা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, আমাদের আসন সমঝোতা এখনো চূড়ান্ত হয়নি। কয়েক দিনের মধ্যেই এটি চূড়ান্ত হবে। আমরা কিছুটা বেশি সংখ্যক মনোনয়ন জমা দিয়েছি, কারণ যাচাই-বাছাইয়ে কিছু মনোনয়ন বাতিল হতে পারে।

দলের স্বার্থে যারা এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন না, তাদের ভবিষ্যতে মূল্যায়ন করা হবে বলেও জানান এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, দলের স্বার্থে যারা ব্যক্তিগত আত্মত্যাগ করেছেন, দল অবশ্যই তাদের অবদান মূল্যায়ন করবে।

এনসিপির রাজনৈতিক অবস্থান তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, এনসিপি সারা দেশে গণভোটে “হ্যাঁ” দেওয়ার পক্ষে কাজ করবে এবং জোটের প্রার্থীদের পক্ষে মাঠে থাকবে। দলের স্বার্থে যে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতেই।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত, জাতীয় যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম, জাতীয় ছাত্রশক্তির সদস্যসচিব আবু বাকের মজুমদারসহ দলের কেন্দ্রীয় নেতারা।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪