সিনিয়র রিপোর্টার: এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া খুবই সংকটময় সময় পার করছেন বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর ) মধ্যরাত ২ টা ১৫ মিনিটের দিকে এভারকেয়ার হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ অবস্থা সম্পর্কে জানতে চাইলে জাহিদ হোসেন বলেন , ‘ওনার (খালেদা জিয়া) অবস্থার খুবই সংকটময়, সময়ই বলে দেব কখন তিনি এ থেকে পরিত্রান পাবেন।
এর আগে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে আসেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (২৯ ডিসেম্বর) রাত ১০টার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তিনি।
এর আগে আজ সকাল, বিকালে এবং রাতে হাসপাতালে গিয়েছিলেন খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্রবধূ ডা. জোবাইদা রহমান। এছাড়া আজ হাসপাতালে এসেছেন খালেদা জিয়ার বড়বোন সেলিনা ইসলাম, ছোটভাই শামিম ইস্কান্দার, তারেক রহমানের মেয়ে জাইমা রহমান, আরাফাত রহমান কোকোর মেয়ে জাহিয়া রহমান।
প্রসঙ্গত, গত ২৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নিয়ে চিকিৎসা দেওয়া হয়। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ন গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা দিচ্ছে।
রিপোর্টার্স২৪/বাবি