| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম ৫ হাজার স্বাক্ষরের মনোনয়ন জমা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ৩০, ২০২৫ ইং | ০৩:২৯:১০:পূর্বাহ্ন  |  ৯২৮৫৪৬ বার পঠিত
স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম ৫ হাজার স্বাক্ষরের মনোনয়ন জমা

স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সদ্য পদত্যাগ করা ডা. তাসনিম জারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সোমবার (২৯ ডিসেম্বর) তিনি রাজধানীর সুবজবাগ থানার নির্বাচন কর্মকর্তার কাছে পাঁচ হাজার ভোটারের স্বাক্ষরসহ মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর ডা. তাসনিম নিজেই একটি আবেগঘন ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। ইংরেজিতে পোস্টে তিনি উল্লেখ করেন, আজ প্রায় ৫,০০০ ভোটারের স্বাক্ষর নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি বলেন, এটি শুধুমাত্র তার কাজ নয়; এটি ভোটার, স্বেচ্ছাসেবক ও স্থানীয়দের একত্রিত প্রচেষ্টার ফল। তিনি ধন্যবাদ জানিয়েছেন তাদের প্রতি, যারা শীতের ভোর, গভীর রাত ও কর্মদিবসে স্বাক্ষর সংগ্রহে অংশ নিয়েছেন।

ডা. তাসনিম পোস্টে স্বেচ্ছাসেবক ও সমর্থকদের অবদানের বিস্তারিত বর্ণনা দিয়েছেন। তিনি লিখেছেন, এক মা, যিনি হাঁপাতে হাঁপাতে আসেন, কারণ আমেরিকায় থাকা তার মেয়ে ফোন করে বকেছে কেন তিনি এখনো বুথে যাননি। কলেজপড়ুয়া ছেলেমেয়েরা স্বেচ্ছাসেবক দল গঠন করে শেষ মুহূর্তে ৫০টি স্বাক্ষর জোগাড় করেছেন। এক কাকা অতিরিক্ত ১০টি স্বাক্ষর আনেন, আবার দাদারা সন্ধ্যায় আসেন আশীর্বাদ ও দোয়া দিতে এবং প্রতিশ্রুতি অনুযায়ী ২০টি স্বাক্ষর পৌঁছে দেন। এমনকী অচেনা মানুষরা নির্বাচনি প্রচারণার ব্যবস্থাপক হয়ে কাজ করেছেন, যা তাসনিমকে অভিভূত করেছে।

ডা. তাসনিম আরও বলেন, ভোটের মাধ্যমে সাধারণ মানুষের সহায়তা চাইছেন এবং নির্বাচনের সমান সুযোগ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে ঢাকা-৯-এর মানুষ ভোটাধিকার প্রয়োগ করে তাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করবেন।

উল্লেখ্য, গত শনিবার (২৭ ডিসেম্বর) ডা. তাসনিম জারা এনসিপি থেকে পদত্যাগ করেছেন। একই দিনে ফেসবুকে পোস্ট করে তিনি জানান, কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসন থেকে নির্বাচন করবেন।

এদিন মনোনয়নপত্র জমা অনুষ্ঠানে তার সঙ্গে উপস্থিত ছিলেন তার দলের সমর্থক ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা, যারা কার্যকরভাবে ভোটারদের স্বাক্ষর সংগ্রহে সহযোগিতা করেছেন। ডা. তাসনিম জানান, নির্বাচনী প্রচারণায় তিনি জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করবেন এবং গণমুখীভাবে সমস্যার সমাধান ও উন্নয়নের পরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেবেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪