| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয়: নাহিদ ইসলাম

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ৩০, ২০২৫ ইং | ১০:৫৪:৫৭:পূর্বাহ্ন  |  113764 বার পঠিত
গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয়: নাহিদ ইসলাম
ছবির ক্যাপশন: নাহিদ ইসলাম

স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে বেগম খালেদা জিয়ার অবদান এবং সংগ্রামের স্মৃতি চিরকাল সংরক্ষিত থাকবে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) তিনি খালেদা জিয়ার প্রয়াণে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শোক প্রকাশ করে এসব মন্তব্য করেন।

নাহিদ লিখেছেন, স্বৈরশাসনবিরোধী আন্দোলনে খালেদা জিয়ার সাহসী নেতৃত্ব দেশের মানুষকে গণতান্ত্রিক অধিকার আদায়ে পথ দেখিয়েছে। নব্বইয়ের গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশে সংসদীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধারে তার ভূমিকা ছিল অসামান্য।

তিনি আরও বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে খালেদা জিয়া বহুবার কারাবাস ভোগ করেছেন এবং নানা চড়াই-উৎরাই সামলেছেন। তবুও রাজনৈতিক আদর্শ এবং জনগণের অধিকারের প্রশ্নে তিনি ছিলেন অদম্য, দেশ ও জাতির সার্বভৌমত্বের বিষয়ে তিনি ছিলেন আপসহীন।

নাহিদ উল্লেখ করেন, খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হিসেবে থাকবে। আজ তার প্রয়াণের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি দীর্ঘ ও ঘটনাবহুল অধ্যায় সমাপ্ত হলো।

তিনি নিজের পোস্টে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন এবং মহান আল্লাহর কাছে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪