| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চেয়ারপারসনের মৃত্যু: বিএনপির স্থায়ী কমিটি জরুরি বৈঠক ডেকেছে

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ৩০, ২০২৫ ইং | ১১:৪৮:৩২:পূর্বাহ্ন  |  104827 বার পঠিত
চেয়ারপারসনের মৃত্যু: বিএনপির স্থায়ী কমিটি জরুরি বৈঠক ডেকেছে

স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডাকা হয়েছে। বৈঠকটি মঙ্গলবার দুপুর ১২টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বৈঠকটি বিশেষভাবে জরুরি ভিত্তিতে ডাকা হয়েছে।

বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের প্রয়াণে দেশের রাজনীতিতে নেমেছে গভীর শোক।

বিশ্লেষকরা তাকে স্মরণ করেন আপসহীন নেতা হিসেবে। তাদের মতে, তার মৃত্যু শুধু একটি রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি নয়, বরং গণতন্ত্র, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষার সংগ্রামে এক যুগের অবসান। রাজনীতির ময়দান হারিয়েছে এক শক্তিশালী ও প্রভাবশালী কণ্ঠস্বর।

এর আগে বিএনপি ইতোমধ্যেই সাত দিনের শোক ঘোষণা করেছে। সকাল ৯টায় এভারকেয়ার হাসপাতালে এই কর্মসূচি ঘোষণা করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪