| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়ার জানাজা কাল দুপুর ২টায়

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ৩০, ২০২৫ ইং | ১৬:০২:৫৩:অপরাহ্ন  |  134721 বার পঠিত
খালেদা জিয়ার জানাজা কাল দুপুর ২টায়
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার মাঠ ও সংলগ্ন মানিক মিয়া এভিনিউ এলাকায় এই জানাজা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে এসব তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি জানান, জানাজা পরিচালনা করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। পুরো জানাজা অনুষ্ঠানের সঞ্চালনায় থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

জানাজা শেষে বেগম খালেদা জিয়াকে ‘জিয়া উদ্যানে’ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে দাফন করা হবে।

এর আগে খালেদা জিয়ার জানাজা ও দাফন সুষ্ঠুভাবে সম্পন্ন করাসহ সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনা নিয়ে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪