| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়ার দাফনের সময় জনসাধারণের প্রবেশ নিষেধ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ৩০, ২০২৫ ইং | ১৯:৩৮:০২:অপরাহ্ন  |  87308 বার পঠিত
খালেদা জিয়ার দাফনের সময় জনসাধারণের প্রবেশ নিষেধ
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটায় রাষ্ট্রীয়ভাবে দাফন করা হবে।

শহীদ জিয়াউর রহমানের মাজারে খালেদা জিয়াকে রাষ্ট্রীয়ভাবে দাফন করা হবে। দাফনের সময় অতিরিক্ত ভিড় এড়াতে সাধারণ জনগণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

দাফনের আগে বিকেল ২টায় জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজার নামাজ আদায় করা হবে। জানাজার নামাজে আগত জনসাধারণ কোনো ব্যাগ বা ভারী সামগ্রী বহন করতে পারবেন না।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪