| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়ার মৃত্যুতে গোপালগঞ্জ জেলা বিএনপির নানা শোক কর্মসূচি

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ৩০, ২০২৫ ইং | ২০:০৭:৪৬:অপরাহ্ন  |  133622 বার পঠিত
খালেদা জিয়ার মৃত্যুতে গোপালগঞ্জ জেলা বিএনপির নানা শোক কর্মসূচি

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কোরআনখানি খতমসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে গোপালগঞ্জ জেলা বিএনপি।

জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান জানান, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জেলা শহরের নতুন বাজার সুপার মার্কেটের দোতলায় অবস্থিত বিএনপি কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়।

পরে সেখানে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআনখানি খতম করা হয়। এরপর কালো ব্যাজ ধারণ করা হয়। পরে শোকবই খোলা হয়, যেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোকজ্ঞাপন করেন। এরপর দোয়া ও মোনাজাত কর্মসূচি পালন করে দলটি। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গোপালগঞ্জ জেলা বিএনপি পরিবার গভীর শোক প্রকাশ করে।

অন্যদিকে, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবার।

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিরবিদায়ে মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান এবং ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান শোক প্রকাশ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

শোকবার্তায় জানানো হয়, জনগণের অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার অবদান দেশ ও জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪