| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এনসিপি নেত্রীকে হত্যার হুমকি, হুমকিদাতার নম্বর প্রকাশ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ৩০, ২০২৫ ইং | ২২:১১:৩০:অপরাহ্ন  |  102213 বার পঠিত
এনসিপি নেত্রীকে হত্যার হুমকি, হুমকিদাতার নম্বর প্রকাশ
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: এনসিপির যুগ্ম সদস্যসচিব ও এমপিপ্রার্থী ডা. মাহমুদা মিতুকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বিষয়টি জানিয়েছেন মিতু নিজেই। 

ওই পোস্টে মিতু বলেন, ‘আজকেও এই নম্বর (+966548680436) থেকে হত্যার হুমকি আসছে। আবার নতুন করে প্রতিদিন হত্যার হুমকি শুরু হইছে। পুড়িয়ে মারবে, কুপিয়ে মারবে—হ্যানত্যান বলছে। আপনাদের বিচলিত করতে চাই না বলে জানাচ্ছিলাম না এত দিন। কিন্তু জোটের ইলেকশন করব জানার পর একদম বানোয়াট-উদ্ভট গল্প বানিয়ে চরিত্র হনন শুরু করছে। জোটের খবর আওয়ামী লীগের পুচ্ছে আগুন জ্বালিয়ে দিয়েছে।’

তিনি বলেন, ‘আমি ভয় পাচ্ছি না, বিচলিতও নই। আপনারাও বিচলিত হবেন না। ওদের লেখাগুলো পড়ার দরকার নাই। আল্লাহ ভরসা। আমার হাজবেন্ড বলছেন এটা তো শুরু—এআই ভিডিও, ন্যুড ছবি, এডিটেড ছবি এগুলোও শুরু হবে। দোয়ার আর্জি রইল।’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪