| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মিচি বেন্থাউস: প্রথম হুইলচেয়ার ব্যবহারকারী যিনি মহাকাশে পৌঁছালেন

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ৩০, ২০২৫ ইং | ২২:৫৫:২৩:অপরাহ্ন  |  109993 বার পঠিত
মিচি বেন্থাউস: প্রথম হুইলচেয়ার ব্যবহারকারী যিনি মহাকাশে পৌঁছালেন
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

আন্তর্জাতিক ডেস্ক: জার্মান নভোইঞ্জিনিয়ার মিচি বেন্থাউস ৩৩ বছর বয়সে ইতিহাস সৃষ্টি করেছেন। তিনি হলেন প্রথম হুইলচেয়ার ব্যবহারকারী যিনি কাারম্যান লাইন অতিক্রম করে মহাকাশে পৌঁছেছেন। এই যাত্রা তাকে বিশ্বজুড়ে মানুষকে অনুপ্রাণিত করেছে এবং ভবিষ্যতে মহাকাশ পর্যটনে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য পথ প্রশস্ত করবে।

মিচি বেন্থাউস, একজন জার্মান এ্যারোস্পেস এবং মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ার, শনিবার টেক্সাসের ভ্যান হর্ন থেকে ব্লু অরিজিনের নিউ শেপার্ড ক্যাপসুলে উড্ডয়ন করেন। এটি ব্লু অরিজিনের ১৬তম সাবঅরবিটাল স্পেস ট্যুরিজম মিশন।

বেন্থাউসের এই যাত্রা কাারম্যান লাইনের উপরে পৌঁছানোর মাধ্যমে ১০০ কিমি (৬২ মাইল) উচ্চতায় মহাকাশে পৌঁছানোর ইতিহাস সৃষ্টি করে। মহাকাশে যাওয়ার সময় তিনি কয়েক মিনিটের জন্য মাইক্রোগ্র্যাভিটিতে ভেসে থাকার অভিজ্ঞতা পান এবং পৃথিবীর বিস্ময়কর দৃশ্য দেখতে পান।

২০১৮ সালে মাউন্টেন বাইকিং দুর্ঘটনায় স্পাইনাল কর্ডে আঘাত পান বেন্থাউস। এরপর থেকে তিনি হুইলচেয়ারে নির্ভর করে কাজ চালিয়ে যান এবং মহাকাশে যাওয়ার স্বপ্ন পূরণ করেন।

তিনি জানান, মাইক্রোগ্র্যাভিটি অবস্থায় নিজের পা বেঁধে রাখার জন্য একটি বিশেষ স্ট্র্যাপ ব্যবহার করেছিলেন। এই অভিজ্ঞতা ভবিষ্যতে অন্য হুইলচেয়ার ব্যবহারকারীদের জন্য মহাকাশ যাত্রাকে সহজ করার ক্ষেত্রে সহায়ক হবে।

বেন্থাউস স্পাইনাল কর্ড ইনজুরি নিয়ে গবেষণা করে এমন Wings for Life সংস্থার জন্য তহবিল সংগ্রহও করছেন। নবনিযুক্ত নাসা প্রশাসক জারেড আইজ্যাকম্যান বলেন, অভিনন্দন মিচি! তুমি কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করেছ এবং দেখিয়েছ কী সম্ভব।

রয়টার্স /রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪