| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তফসিলের আগে টঙ্গীতে বিশ্ব ইজতেমা স্থগিত

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ৩০, ২০২৫ ইং | ২৩:৪৩:২৮:অপরাহ্ন  |  86420 বার পঠিত
তফসিলের আগে টঙ্গীতে বিশ্ব ইজতেমা স্থগিত

স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে না। নির্বাচন-পূর্ব সময়ে ওই এলাকায় কোনো ধরনের সমাবেশ বা অনুষ্ঠান আয়োজন না করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সাল হাসান এ তথ্য জানান। তিনি বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের মহাপরিদর্শক (আইজি), গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি)সহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে উল্লেখ করা হয়, মাদ্রাসা উলুমি দীনিয়া মালওয়ালী মসজিদের খতিব ও প্রিন্সিপাল এবং তাবলীগ জামাতের আহলে সুরার সদস্য মোহাম্মদ জুবায়ের টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে আগামী ২ থেকে ৪ জানুয়ারি ‘খুরুজের জোড়’ এবং ২২ থেকে ২৪ জানুয়ারি বিশ্ব ইজতেমা আয়োজনের অনুমতি চেয়ে আবেদন করেছিলেন।

তবে আবেদনের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার স্বার্থে নির্বাচন-পূর্ব সময়ে উক্ত মাঠে ‘খুরুজের জোড়’ ও ‘বিশ্ব ইজতেমা-২০২৬’সহ কোনো ধরনের সমাবেশ বা অনুষ্ঠান আয়োজন না করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪