| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আওয়ামী লীগকে পুনর্বাসন করলে সরকার পতন অনিবার্য: রেজাউল করিম

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৫, ২০২৬ ইং | ১২:২৭:৫৬:অপরাহ্ন  |  ৭২২ বার পঠিত
আওয়ামী লীগকে পুনর্বাসন করলে সরকার পতন অনিবার্য: রেজাউল করিম

‎লক্ষ্মীপুর প্রতিনিধি: ‎জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরে সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‎আপনারা (সরকার) যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করেন, একদিকে ঐক্যের কথা বলে,  আরেকদিকে পুনর্বাসন প্রকল্প জারি রাখেন, তাহলে মনে রাখবেন শেখ হাসিনার আগমন এবং সরকার পতন একই সাথে অনুষ্ঠিত হবে। বাংলাদেশের মানুষ আর ফ্যাসিবাদের রাজনীতি দেখতে চায় না। খুনের রাজনীতি, তাণ্ডবের রাজনীতি দেখতে চায় না। 

‎বুধবার (২৫ নভেম্বর) সকালে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে রুকনদের ভোটে চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াতের আমির হিসেবে নির্বাচিত হন এডভোকেট রেজাউল ইসলাম খাঁন সুমন।

রেজাউল করিম বলেন, শেখ হাসিনা যদি আসে তাহলে তাকে ফাঁসির মঞ্চে যেতে হবে। আর এটির জন্য কোনো রাজনৈতিক দলের প্রয়োজন নেই। ফ্যাসিবাদী শেখ হাসিনার আমলে যারা যারা নির্যাতিত হয়েছে, সেই নির্যাতিতরাই শেখ হাসিনা যে পথে আসবে, সেখান থেকে ধরে নিয়ে তার ফাঁসি কার্যকর করবে। 

‎তিনি আরও বলেন, আজকে বোমাবাজি, গাড়িতে আগুন, সন্ত্রাস কার্যক্রমসহ বিভিন্ন জায়গায় যা হচ্ছে এটি হচ্ছে ক্ষমতাসীনদের হাতের কামাই। তারাই কিন্তু অর্থবিত্ত নিয়ে এই ফ্যাসিবাদিদেরকে পুনর্বাসনের পরিকল্পনা নিয়েছে। মন্ত্রী-এমপি থেকে শুরু করে তারা কারাগারে গিয়ে ফুলের তোড়া দিয়ে রিসিভ করেছে। 

জামায়াতের এ নেতা আরও বলেন, আজকে যিনি রাষ্ট্রপতি তিনি তৎকালীন বিএনপির মহাসচিব ছিলেন। তিনি তার নির্বাচনী এলাকায় বলেছেন, আওয়ামী লীগ আপনারা আমাদের ধানের শীষে ভোট দেন, আপনাদের সব মামলা তুলে নেওয়া হবে। আপনারা খুব শান্তিতে থাকতে পারবেন। এখন কি শান্তির বার্তা নিয়ে আসছে? না আগুন নিয়ে আসছে? সুতরাং এ আগুন শুধু আপনাদের ঘর জ্বালাচ্ছে না, এ আগুন গোটা বাংলাদেশকে আবার অস্থিতিশীল করার পরিকল্পনা নিয়ে এগিয়ে আসছে। 

‎সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির এ আর হাফিজ উল্লাহ, নায়েবে আমির মাওলানা ফারুক হোসাইন নুরনবী, সহকারি সেক্রেটারি অধ্যাপক আব্দুর রহমান, চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমির এডভোকেট রেজাউল ইসলাম খাঁন সুমন, সাবেক আমির নুর মোহাম্মদ রাসেল, মাওলানা নাজমুল ইসলাম শামীম প্রমুখ।

‎

রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪