স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটে এভারকেয়ার হাসপাতাল থেকে বের করা হয়। মরদেহবাহী গাড়ির চারপাশে কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।
ডিএমপির ঘোষিত রুট অনুযায়ী, মরদেহ ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে হয়ে কুড়িল ফ্লাইওভার অতিক্রম করে নৌ সদর দপ্তরের পাশে গুলশান–২ এলাকার বাসভবন ‘ফিরোজা’-য় পৌঁছাবে। কিছুক্ষণ ‘ফিরোজা’-য় রাখা হবে, এরপর কামাল আতাতুর্ক অ্যাভিনিউ ধরে এয়ারপোর্ট রোড হয়ে মহাখালী ফ্লাইওভার পার হয়ে জাতীয় সংসদ ভবনের ৬ নম্বর গেট দিয়ে দক্ষিণ প্লাজায় নেওয়া হবে।
বুধবার বেলা ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউতে মরদেহের জানাজা অনুষ্ঠিত হবে। নিরাপত্তা নিশ্চিত করতে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। জানাজা শেষে খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে।
রিপোর্টার্স২৪/বাবি