| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হলফনামায় হাসনাত আব্দুল্লাহর সম্পদের হিসাব: ৫০ লাখ টাকার মোট সম্পদ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ৩১, ২০২৫ ইং | ১০:৫৮:৩৫:পূর্বাহ্ন  |  84364 বার পঠিত
হলফনামায় হাসনাত আব্দুল্লাহর সম্পদের হিসাব: ৫০ লাখ টাকার মোট সম্পদ

রিপোর্টার্স২৪ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর মোট স্থাবর-অস্থাবর ও বার্ষিক আয় মিলে সম্পদের পরিমাণ ৫০ লাখ টাকা। এছাড়া তার নামে ব্যাংকে ২৬ লাখ টাকার সঞ্চয় রয়েছে। ২০২৫-২০২৬ অর্থ বছরে তার বার্ষিক আয় দেখানো হয়েছে ১২ লাখ ৫৩ হাজার ৫৩৯ টাকা।

হাসনাত আব্দুল্লাহর হলফনামা অনুযায়ী, তার নামে কোনো কৃষিজমি নেই। এছাড়া ১ লাখ টাকার আসবাবপত্র ও ৬৫ হাজার টাকার বিভিন্ন ইলেকট্রনিক পণ্য রয়েছে। কোথাও কোনো মামলা বা অভিযোগও নেই।

তিনি ব্যবসায়িকভাবে সক্রিয় এবং তার ব্যবসা প্রতিষ্ঠানে ১২ লাখ ৫৩ হাজার ৫৩৯ টাকার মূলধন রয়েছে। তার পরিবার বা নিজের নামে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ নেই। স্ত্রী গৃহিনী।

হাসনাত আব্দুল্লাহ এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চারবারের নির্বাচিত এমপি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী।

দেবিদ্বার উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, কুমিল্লা-৪ আসনে ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন অন্তর্ভুক্ত। মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১০ হাজার ৫৫৯ জন, এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৫ হাজার ২৩৭ এবং নারী ভোটার ১ লাখ ৯৫ হাজার ৩১৯। আসনে মোট ১১৬টি ভোট কেন্দ্র ও ৭২৫টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪