| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়ার জানাজায় পরিবার, নেতাকর্মী ও সাধারণেরর জন্য পৃথক জোন

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ৩১, ২০২৫ ইং | ৬:৪৬:১৪:অপরাহ্ন  |  75956 বার পঠিত
খালেদা জিয়ার জানাজায় পরিবার, নেতাকর্মী ও সাধারণেরর জন্য পৃথক জোন

রিপোর্টার্স২৪ ডেস্ক : বিএনপির চেয়ারপারসন ও  সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনকে কেন্দ্র করে রাজধানীর শেরেবাংলা নগর-মানিক মিয়া অ্যাভিনিউ এলাকা তিনটি নিরাপত্তা জোনে ভাগ করা হয়েছে— রেড, হোয়াইট ও গ্রিন জোন। এই তিন জোনকে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। এসব জোনে কারা অবস্থান নেবেন তাও নির্দিষ্ট করা হয়েছে। 

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

রেড জোনে থাকবেন গুরুত্বপূর্ণ ভিআইপি ব্যক্তিরা। গ্রিন জোনে অবস্থান করবেন দলের শীর্ষ নেতাকর্মী এবং হোয়াইট জোনে জানাজায় অংশ নেওয়া সাধারণ মানুষ অবস্থান করবেন।

তিনি আরো জানান, বেগম খালেদা জিয়ার দাফন প্রক্রিয়া চলাকালে পরিবারের সদস্যদের বাইরে অন্য কারো সেখানে অবস্থান করা সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে। 

এদিকে এই সংগ্রামী আপসহীন নেত্রীকে চিরনিদ্রায় শায়িত করার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাজধানীর শেরে বাংলা নগরে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত হবেন তিনি।

কিন্তু বিশাল জনসমাগমের কথা বিবেচনা করে এখন মানিক মিয়া অ্যাভিনিউর পশ্চিম প্রান্তে কফিন রাখার সিদ্ধান্ত হয়েছে। সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ এবং পুরো মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে জানাজা অনুষ্ঠিত হবে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪