| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুরে দেশের দ্বিতীয় সর্বোচ্চ ২৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

reporter
  • আপডেট টাইম: মে ৩০, ২০২৫ ইং | ২৩:০৬:০৮:অপরাহ্ন  |  ২৪৯০৩৭২ বার পঠিত
চাঁদপুরে দেশের দ্বিতীয় সর্বোচ্চ ২৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড
ছবির ক্যাপশন: জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিনসহ শহরের পুরান বাজার রনাগোয়াল, বহরিয়া ও হরিণা এলাকা পরিদর্শন করা হয়েছে

চাঁদপুর প্রতিনিধি :

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়ে দেশের উপকূল অতিক্রম করেছে। এই সময়ে নিম্নচাপের প্রভাবে চাঁদপুরে ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত অব্যাহত ছিলো। আবহাওয়া অফিস জানিয়েছে জেলায় গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ২৪২ মিলিমিটার। যা দেশের দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড।

শুক্রবার (৩০ মে) বিকেল ৩টায় এসব তথ্য জানান চাঁদপুর আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ মো. শোয়েব।

তিনি বলেন, চাঁদপুর জেলায় ২৯ মে সকাল ৯টা থেকে ৩০ মে সকাল ৯টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ২৪২ মিলিমিটার। এরপর বৃষ্টিপাত কমে যায়। সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে ১১ মিলিমিটার। আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টিপাত নেই।

এদিকে বৈরি আবহাওয়ার কারণে চাঁদপুর-ঢাকা রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। তবে চাঁদপুর-নারায়নগঞ্জের মধ্যে ছোট লঞ্চ চলাচল এখনো বন্ধ রয়েছে বলে জানান চাঁদপুর নদী বন্দরের (ট্রাফিক বিভাগ) উপ-পরিচালক বাবু লাল বৈদ্য।

অপরদিকে চাঁদপুর-শরীয়তপুর নৌ রুটের ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান বিআইডাব্লিউটিসি হারিণা ফেরিঘাট কার্যালয়ের ম্যানেজার ফয়সাল চৌধুরী।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত বলেন, চাঁদপুরে এখন পর্যন্ত বড় ধরণের কোন সমস্যা হয়নি। সবকিছু স্বাভাবিক রয়েছে। তারপরেও জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিনসহ শহরের পুরান বাজার রনাগোয়াল, বহরিয়া ও হরিণা এলাকা পরিদর্শন করা হয়েছে। এসময় উপকূলীয় এলাকার লোকজনের সাথে কথা বলেন এবং তাদের খোঁজ খবর নেন জেলা প্রশাসক।



.

রিপোর্টার্স২৪/এস




ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪