| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জনস্রোতে উড়ালসড়কে আটকা পড়েন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ৩১, ২০২৫ ইং | ১৯:২৩:১১:অপরাহ্ন  |  97986 বার পঠিত
জনস্রোতে উড়ালসড়কে আটকা পড়েন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার: খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে লাখ লাখ মানুষের সমাগম হয়েছে রাজধানীতে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের চাপে বিভিন্ন সড়কে যানজট দেখা দেয়। উড়ালসড়কেও ভিড় দেখা গেছে মানুষের।

এদিকে, হযরত শাহজালাল বিমানবন্দর থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে আসার পথে ফার্মগেট এলাকায় ভিড়ের মধ্যে আটকা পড়েন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী।

বুধবার (৩১ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে এ চিত্র দেখা গেছে। ভিড়ের মধ্যে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী গাড়ি ঘিরে রাখতে দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক সদস্য বলেন, গাড়িতে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী। উনি খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন। কিন্তু মানুষের ঢলে উনি জানাজায় যেতে পারছেন না। তাই আমরা উনার গাড়ি পাহারা দিচ্ছি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪