| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জারার পর এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহর পদত্যাগ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০১, ২০২৬ ইং | ০৪:৩৩:১৫:পূর্বাহ্ন  |  127959 বার পঠিত
জারার পর এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহর পদত্যাগ

রিপোর্টার্স২৪ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলের যুগ্ম আহ্বায়ক ও পলিসি অ্যান্ড রিসার্চ উইংয়ের প্রধান খালেদ সাইফুল্লাহ। তিনি এনসিপির সাবেক সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারার স্বামী।

বুধবার (৩১ ডিসেম্বর) এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর পাঠানো এক সংক্ষিপ্ত চিঠিতে খালেদ সাইফুল্লাহ জানান, তিনি দলের সব পদ ও দায়িত্ব থেকে পদত্যাগ করছেন। একই চিঠির অনুলিপি দলের সদস্য সচিব আখতার হোসেনকেও পাঠানো হয়েছে।

দলের যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন বুধবার দিবাগত রাত ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, জামায়াতের সঙ্গে এনসিপির নির্বাচনি আসন সমঝোতার ঘোষণা আসার পর গত রোববার দলটি থেকে পদত্যাগ করেন তাসনিম জারা। তিনি ঢাকা-৯ আসনে এনসিপির মনোনীত প্রার্থী ছিলেন। পদত্যাগের পর তিনি একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪